পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

খুলনার পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আহত একজনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি সাবজেল হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১)। আহত হুসাইন গাজী (২৩) উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মালথ গ্রামের রুহুল আমিন ও একই গ্রামের ফিরোজ মোল্লা পাইকগাছা মৎস্য আড়ত থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌঁছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝাই নছিমন গাড়ি ক্রস করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালে নেওয়ার পথে কৈয়া বাজারে পৌঁছলে মারাত্মক আহত রুহুল আমিন ও ফিরোজ ২০ মিনিটের ব্যবধানে নিহত হন।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী কালবেলাকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পাইকগাছা থানার ওসি সাবজেল হোসেন কালবেলাকে জানান, দুর্ঘটনার খবর শুনেছি তবে মারা গেছে কিনা জানি না, খবর নিচ্ছি। মরদেহ পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X