বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ নগরীর হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের (র.) মাজার। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীর হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের (র.) মাজার। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের (র.) মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্দেশনা জারির বিষয়টি এলাকাটিতে মাইকিং করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত মঙ্গলবার একাধিক পক্ষ থেকে একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে।

এ সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে আমার উপর অর্পিত ক্ষমতাবলে আমি মুফিদুল আলম, জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশী অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, মাজারের পক্ষে এবং বিপক্ষে একই সময়ে দুপক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য,হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের (র.) মাজার গত ৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে ১১টার দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয়। মঞ্চ ও চেয়ার গুঁড়িয়ে চলে যান দুর্বৃত্তরা। পরে রাত তিনটার দিকে মাজারে হামলা হয়। মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারটির অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান বাদী হয়ে ১ হাজার ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে।

এদিকে মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ, দান বাক্স ডাকাতি ও কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর লক্ষ্যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে। এ নিয়ে একপর্যায়ে উত্তেজনা শুরু হয়। পরে বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আবহমান কাল ধরে ময়মনসিংহ নগরী শিল্প-সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। শত শত বছর ধরে এখানে মাজার, মন্দির, মসজিদ পাশাপাশি অবস্থান করছে। এ নিয়ে কোনো দিন সমস্যা হয়নি। দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে একটি উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছি। এই ন্যক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের শিগগিরই গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X