বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিকের ওপর হামলাকারী সেই শহিদ গ্রেপ্তার

হামলার ঘটনায় শহিদ খান গ্রেপ্তার। ছবি : কালবেলা
হামলার ঘটনায় শহিদ খান গ্রেপ্তার। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে কালবেলার সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় পলাতক শহিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শহিদ খান বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিম খানের ছেলে ও মামলার ১ নম্বর আসামি।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ৩ জুলাই সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তম দাসের ওপর হামলা চালায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ওই দিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তে সত্যতা পেয়ে থানায় এজাহার দায়ের করে পুলিশ।

হামলার ঘটনায় মামলার বাদী উত্তম কুমার দাস বরিশালের বাকেরগঞ্জ দৈনিক কালবেলার প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X