শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরে আলোচনা সভা

রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

মাদারীপুরে বিএনপির ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজৈর উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে দলটির নেতারা বলেন, সাম্য, মানবিকতা এবং গণতান্ত্রিক সৌন্দর্যে আগামীর রাষ্ট্র পরিচালিত হওয়ার প্রত্যেকটি উপাদান রয়েছে এ ৩১ দফায়।

উপজেলা বিএনপির নেতা সিরাজুল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. হিমেল আল ইমরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন মফা।

অন্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মানিক মিয়া মানকু, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন রাজিবসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় হিমেল আল ইমরান বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। বিএনপিকে নিয়ে অতীতেও এসব হয়েছে কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১০

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১১

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১২

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৩

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৪

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X