বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবী) শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে রবীর সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন বলেন, স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। এরই মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পটির ডিপিপি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকালের (৩০ জানুয়ারি) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে যেতে হবে। তা না হলে আগামী ২ ফেব্রুয়ারি সচিবালয়ে অবস্থান কর্মসূচির, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকারিয়া, বাংলা বিভাগ প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আম্মার প্রমুখ। বিকেলে ক্যাম্পাস নির্মাণের বিষয়ে জনমত সৃষ্টিতে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করেন শিক্ষার্থীরা।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ১০ দিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম হাসান তালুকদার বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা কমিয়ে ৬০০ কোটিতে এনেছি। আমি ইউজিসিকে বলেছি, হয় টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। আমরা প্রকল্প তৈরি করে পাঠিয়েছি। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে, সেখান থেকে একনেকে পাশ হবে এরপর অর্থ মন্ত্রণালয়ে যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X