নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ ও প্রথম যুগ্ন-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এ ছাড়া কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। সদস্য হিসেবে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ডিসেম্বর থেকে জেলা বিএনপির কমিটি ছিল না। কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এখন যারা কমিটিতে এসেছেন তারা সবাই দলের নেতাকর্মীদের ও তৃণমূলের প্রত্যাশা পূরণ করবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানাই।’

প্রসঙ্গত, অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি এর আগেও জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কী পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১০

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১১

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১২

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৪

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৫

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৬

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৭

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৮

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৯

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

২০
X