পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ভাঙচুরের ছবি তুলছিলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষার। ছবি : কালবেলা
পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষার। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলেন ছাত্র-জনতা। এ সময় নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা তুষার শালগাড়িয়ার শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরাসরি গুলি করে দুজন শিক্ষার্থী হত্যাকারী সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলতে আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাজী তুষার।

এ সময় একজন তাকে দেখে চিনে ফেলেন। ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন। সেখানে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বিষয়টি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর তিনি দৌড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়লে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জনগণের থেকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে কারাগারে পাঠানো হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১০

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১১

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১২

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৩

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৪

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৫

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

১৬

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

১৭

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

১৮

হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

১৯

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

২০
X