সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন উজ্জ্বল। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন উজ্জ্বল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে ভাটাশ্রমিকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে গৃহবধূর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন উজ্জ্বল (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর এলাকার এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন উজ্জ্বল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি এ নিয়ে মুখ খুলতে পারেনি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে দুজনের ধস্তাধস্তি ও গৃহবধূর চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এসে উজ্জ্বলকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল দীর্ঘ কয়েক বছর ধরে গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেত না।

কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X