পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ৩

তাদের গ্রেপ্তার করে জেলার পাংশা মডেল থানা পুলিশ। ছবি : সংগৃহীত
তাদের গ্রেপ্তার করে জেলার পাংশা মডেল থানা পুলিশ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করে জেলার পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশার নারায়নপুর গ্রামের মো. নজরুল কাজীর ছেলে বাবু (৩৮), পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে মো. নয়ন শেখ (৪০) ও পাংশার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন (৩৪)।

জানা গেছে, গ্রেপ্তার বাবু পাংশা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, মো. নয়ন শেখ উপজেলার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও নাজমুল হোসাইন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, রোববার ভোরে পাংশা পৌর শহরের মৈশালা বাজার এলাকার বিদ্যুৎ অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় তল্লাশি করে ৩০ পিস লিফলেট, ১০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ সময় ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল ও সাবেক পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ অন্যদের নির্দেশে ওই লিফলেট বিতরণ করছিলে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X