খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হামলার চিত্র ফুটে উঠল ‘রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে

কুয়েটের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে সম্প্রতি হামলার ঘটনার চিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা
কুয়েটের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে সম্প্রতি হামলার ঘটনার চিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ওই প্রদর্শনীতে সম্প্রতি সংঘর্ষের ঘটনার নানা চিত্র স্থান পেয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েটের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। যাতে গত ১৮ ফেব্রুয়ারির কুয়েটের কিছু শিক্ষার্থীর সহায়তায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালায় তার চিত্র ফুটে ওঠে।

শিক্ষার্থীরা জানান, এ ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নানান ট্যাগ লাগানোর অপচেষ্টা চালানো হচ্ছে তার অবসান হবে। সেই সাথে প্রকৃত অর্থে হামলাকারী কারা সেটিও চিহ্নিত করা সহজ হবে। রক্তাক্ত কুয়েটের ওই ছবি থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সহজ হবে বলেও তারা মনে করেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অনেকে দায় এড়ানোর চেষ্টা করছেন। আমরা দেখাতে চাচ্ছি কারা হামলাকারী। সুতরাং যারা হামলাকারী তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সাথে হামলাকারীদের প্রমাণ যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্যও এ ধরনের ছবি প্রদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও শিক্ষার্থীরা মনে করেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় স্থানীয় বহিরাগতরাও। এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ওইদিনের হামলা নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করতে পারে সেজন্য ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ত্রাস ও ছাত্র রাজনীতিকে লালকার্ড প্রদর্শন করেন কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X