লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ধান চুরি মামলায় আ. লীগ নেতা কারাগারে

চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীম। ছবি : সংগৃহীত
চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীম। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে ধান চুরির মামলায় চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীমসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আমলী অঞ্চল আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।

মামলার বাদী জামানারা আক্তার লিনা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের ডা. সৈয়দ জাকির হোসেনের স্ত্রী। মামলার বাদী ও আসামিরা একে অপরের আত্মীয় বলে জানা গেছে।

বাদীপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান চুরির মামলায় কারাগারে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- আদনান আমিন (৩০), ফরহাদ হোসেন (৪৫), ইফতেখার হোসেন শাওন (২৮), নুরুল আমিন (৫৫), অজি উল্যাহ (৪৫), খোরশেদ আলম (৪০), নোমান পাটওয়ারী (৩২) ও সফিউল্যা (৪৫)।

তাদের সবার বাড়ি রামগতির চরসীতা ও কমলনগরের তোরাবগঞ্জ এলাকায়।

এজাহার সূত্র জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে চেয়ারম্যান জসিম ও তার বড় ভাইয়ের নেতৃত্বে অন্য আসামিরা তোরাবগঞ্জ গ্রামে বাদীর ৪ একর ৪৫ শতাংশ জমিতে থাকা ২৫০ মণ আমন ধান কেটে নিয়ে যায়। ধানগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ছিল। ধান লুটে বাধা দেওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ১৫ ডিসেম্বর লীনা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন আদালত ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমলনগর থানার ওসিকে নির্দেশ দেন। চলতি বছর ১৫ মার্চ কমলনগর থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।

জামানারা আক্তার লিনা জানান, আসামিরা তার মালিকানাধীন জমি থেকে রাতের অন্ধকারে ধান কেটে চুরি করে নিয়ে যায়। তারা (আসামিরা) বিভিন্ন অপরাধ কর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আদালত ও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা আদালতের নির্দেশনা অমান্য করে বাদীর জমির ২৫০ মণ ধান চুরি করে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১০

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১১

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১২

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

১৩

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

১৪

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

১৫

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

১৬

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর জিহাদ

১৭

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

১৮

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য নির্ধারণ ও পোল্ট্রি খামারিদের ডিজিটাল ডাটাবেজ চালুর দাবি 

১৯

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

২০
X