দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেন বাসস্ট্যান্ড এলাকার আরিফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০)। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাশের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইলস ফ্যাক্টরির কয়েকজন কর্মচারী কাজ শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে রাস্তার ওপর পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি গরুবোঝাই ট্রাক ওই ভ্যানের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত তিনজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত ভ্যানচালক ময়েন আলী (৫২) ও আতিক হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু সড়ক দুর্ঘটনা সেহেতু কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X