মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ 

 মাধবপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে চলাকালে ভাঙচুর করা হয় মোটরসাইকেল। ছবি : কালবেলা
 মাধবপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে চলাকালে ভাঙচুর করা হয় মোটরসাইকেল। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- অ্যাড. সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির(২৩), তানবির (২২), সোহান (২৪) সহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মাজারের ওরসকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুলের সঙ্গে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান, দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুনভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমাদের সালিশ এরা কেউই মানেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন কালবেলাকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১০

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১১

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৩

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৪

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৫

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১৬

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৭

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৯

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

২০
X