বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

নাটোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা। ছবি : কালবেলা
নাটোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা। ছবি : কালবেলা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা দায়িত্ব নিয়েছি ৬ মাস। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সুশাসন নিশ্চিত করার জন্য সরকার সংস্কারে হাত দিয়েছে। কিছু সংস্কারের রিপোর্ট প্রাথমিকভাবে হাতে এসেছে, বাকিগুলোও আসবে। এই সংস্কারগুলো হয়ে গেলে আমরা আশাবাদী, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারব।

২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে। জড়িত পুলিশ সুপারদেরও ওএসডি করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চলমান।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন,বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X