বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া করা যুবদল নেতা বহিষ্কার

মাইক হাতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। ভিডিও থেকে নেওয়া ছবি
মাইক হাতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। ভিডিও থেকে নেওয়া ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া করা যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের কোনও ধরনের অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল কালবেলাকে বলেন, বাজারের লোকজন বলেছেন, এক ছেলের নেতৃত্বে ১৫-২০ জন বাজারে মহড়া দিয়েছে। পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে তাকে বলতে শোনা যায়, আজ থেকে এই বাজারে টাকা তুলবো আমি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্রও দেখা যায়। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড।

জাহাঙ্গীর আলম পিন্টু তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম নূরের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X