সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-বিএনপির সংঘর্ষের মামলায় সোনারগাঁয়ে আসামি ৬০০

সোনারগাঁ থানা। ছবি : কালবেলা
সোনারগাঁ থানা। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) রাতে সোনারগাঁ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলায় এজাহারনামীয় দুজন এবং সন্দেহভাজন হিসেবে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান পরিদর্শক আহসান।

মামলায় আসামির তালিকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ। এ মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে আদালতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার বিকেলে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তিনজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন বলেও দাবি করেন দলটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

১০

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

১১

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

১২

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

১৩

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১৪

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১৫

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৮

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০
X