রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে কিশোর গ্যাং প্রতিরোধ অভিযানে ৩৭ কিশোর আটক

সচেতনতামূলক অভিযানে আটক শিশু-কিশোররা। ছবি : কালবেলা
সচেতনতামূলক অভিযানে আটক শিশু-কিশোররা। ছবি : কালবেলা

রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় আড্ডারত অবস্থা থেকে ৩৭ কিশোরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কাঠাতলী, বনরুপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদম, কালিন্দিপুর, স্টেডিয়াম, হাসপাতাল ও কলেজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই রাতেই পরিবারের জিম্মায় ওই কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

কিশোর গ্যাং সৃষ্টি ও কিশোরদের বখাটেপনা থেকে সরিয়ে আনতে এটি সচেতনতামূলক অভিযান বলছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, রাতের বেলা ঘরের বাইরে থেকে আড্ডা দেওয়া, মোবাইলে গেম খেলা, মাদক সেবন করা ছাড়াও অন্যান্য অপরাধের সঙ্গে যেন শিশু-কিশোররা জড়াতে না পারে এবং বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থা ও অভিযান।

‘রাতেই আটক এসব শিশু-কিশোরের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিভাবকদের সচেতন করা হয় যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে সে বিষয়ে খবর রাখে এবং রাতে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের হতে না দেয়।’

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X