কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জানাজা শেষে ফেরার সময় ট্রাক্টরচাপায় বাবা-ছেলে নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুবুর আলম (৪০) ও তার দেড় বছর বয়সী ছেলেসন্তান আব্দুর রহমান। নিহত মাহবুবুর আলম পাবনায় স্কয়ার গ্রুপে কর্মরত।

স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, ‘মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা অনুষ্ঠান শেষ করে পাবনা স্কয়ারে কর্মরত মাহবুবুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পাবনা অভিমুখে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেঁতুলতলা তিনরাস্তার মোড় নামক রাস্তার বাঁকে পৌঁছানো মাত্র বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। সিএনজিচালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

হাইওয়ে পুলিশের ওসি আরও বলেন, ‘পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আজ বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X