কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা। ছবি : কালবেলা
গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ছুটির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম।

তিনি জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা ১১টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন ছাড়াও আনসার ও অতিরিক্ত পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X