নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনাস্থল। ছবি : কালবেলা
নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনাস্থল। ছবি : কালবেলা

নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে শহরের খলিসাকুড়ি মোড় এলাকায় নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে একটি অটো রাইস মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা পালসা গ্রামের মৃত আব্দুল হাকিম কবিরাজের ছেলে আফাজ উদ্দিন কবিরাজ (৫৫) ও তার স্ত্রী শামসুন্নাহার বিলকিস (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী শামসুন্নাহার বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আফাজ ও বিলকিস।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মরদেহ থানায় নিয়ে এসেছে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১০

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১১

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১২

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৩

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৪

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৫

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৭

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৮

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৯

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

২০
X