মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

মাকে কুপিয়ে হত্যার পর স্ত্রীর আঙুল কাটেন মাদকাসক্ত যুবক

ঘাতক ছেলে রাজীব মিয়া। ছবি : সংগৃহীত
ঘাতক ছেলে রাজীব মিয়া। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ছেলে রাজীব মিয়া পলাতক রয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে সাতটায় উপজেলার মহিষমাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রেজিয়া বেগম শালিখা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, রাজীব মিয়া একজন নিয়মিত মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শুক্রবার সন্ধ্যায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে। নেশার টাকা না দেওয়ার কারণে ইফতারের পরে রাত সাড়ে সাতটায় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, এ সময় মাদকাসক্ত রাজীবের স্ত্রী সোভা খাতুন (২৫) শাশুড়িকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এবং হাতের ৩টা আঙুল কেটে ফেলে। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে সোভা খাতুনকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে খুন হওয়া রেজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক রাজীব পলাতক। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার ৩টা আঙুল কেটে ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১০

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১১

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১২

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৩

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৪

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৫

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৬

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৭

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৮

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৯

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

২০
X