কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:০২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার স্বর্ণ ফেলে পালালেন মোটরসাইকেল আরোহী

মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি)। ছবি : সংগৃহীত
মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি)। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বার ফেলে পালালেন এক মোটরসাইকেল আরোহী। বারগুলোর মোট ওজন ৫ কেজি ৪৭৮.৯৬ গ্রাম।

২২ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টার সময় উপজেলার পাথিলা এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা।

রাত সাড়ে ৯টায় মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি) দপ্তরে পরিচালক মাসুদ পারভেজ রানা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, এক ব্যক্তি জীবননগর উপজেলার পাথিলা গ্রাম দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে—এমন গোপন তথ্য জানতে পারে বিজিবি। বিকেল ৫টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে পাথিলার ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীর কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্ট খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্ট রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। বেল্টের মধ্যে থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X