রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষের পর বাস উল্টে ধানক্ষেতে, আহত ১৫

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনটি উল্টে খাদে পড়ে যায়। এতে করে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- বরগুনার বেতাগি উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), একই উপজেলার মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), একই উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), একই উপজেলার মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, একই উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল ও একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X