লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে : ফয়জুল করিম

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা

সবাইকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, জাতীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। এ ব্যাপারে কোনো টালবাহানা চলবে না। কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষ নির্বাচন করতে দিবে না।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

এ সময় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

এ সময় বক্তারা বর্তমান সরকারের নেতিবাচক নানা দিক তুলে ধরে কঠোর সমালোচনা করেন। এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেসুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X