রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম। ছবি : কালবেলা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম। ছবি : কালবেলা

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, নরসিংদী শহরের বানিয়ারসল মহল্লার ব্যাটারিচালিত অটোরিকশাচালক রমজান মিয়া, তার ছেলে রিফাত, ঝগড়া থামাতে যাওয়া মুহিম ও ফয়সাল।

আহত রিফাত জানান, তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। অটো রিকশাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোর ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে অটোচালক রমজান মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক ও অটোচালকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল চালক ফোন করে সন্ত্রাসীদের নিয়ে যায়। সন্ত্রাসীরা গিয়ে দা ছুরি চাপাতি দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। এ সময় তাদের বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। অন্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙুল উদ্ধার করেন।

সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা. অসিম কুমার সাহা জানান, শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়াসহ মাল্টিপুল ইনজুরি নিয়ে চারজন হাসপাতালে এসেছে। এর মধ্যে ফয়সাল নামে একজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদ মডেল থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ ঘটনা সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X