রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সম্পত্তির দ্বন্দ্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাচা ও তার পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাথপাড়ায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। আহতরা হলেন—শিবু বড়ুয়া (৫০) ও তার ছেলে জিটু বড়ুয়া (২৮)। দুজনই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জিটু বড়ুয়া কালবেলাকে জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি ও তার বাবা শিবু বড়ুয়া জমি নিয়ে কথা বলতে গেলে তার চাচা খোকন বড়ুয়া হঠাৎ ধারালো দা হাতে তাদের ওপর হামলা চালান।

তিনি আরও বলেন, খোকন বড়ুয়া প্রথমে আমাকে কোপাতে থাকেন। পরে বাবাকেও এলোপাতাড়ি কোপানো হয়। এরপর খোকনের ভাই অপু বড়ুয়া এবং স্ত্রী ববি বড়ুয়া এসে দ্বিতীয় দফায় লোহার রড দিয়ে বাবাকে মারধর করে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, জমি নিয়ে সামান্য কথাবার্তা চলাকালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন খোকন বড়ুয়া ধারালো অস্ত্র হাতে এসে শিবু ও জিটুকে উপর্যুপরি কোপাতে থাকেন। হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রামু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১০

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১১

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১২

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৩

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৪

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৫

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৬

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৭

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৮

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৯

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

২০
X