সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:৫৪ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ
সাঈদীর মৃত্যু

সিরাজগঞ্জে ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় সিরাজগঞ্জে ছাত্রলীগের ২১ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি শেখ জাকারিয়া রনি আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, পৌর ছাত্রলীগের সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শেখ রিমন, সহসভাপতি আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রুকুনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের অর্থ সম্পাদক খাইরুল কবির খান, উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ, একই ইউনিয়নের সহসভাপতি আতিকুর রহমান, একই উপজেলার দূর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাঁধন ইসলাম, একই উপজেলার রুপবাটি ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, সলঙ্গা থানা ছাত্রলীগের সহসভাপতি মো. আল-আমিন, সদস্য রাসেল হাসান রাসু ও নাইমুল ইসলাম নয়ন, সলঙ্গা থানার নলকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক আরিফুল ইসলাম, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান ও সদস্য আসলাম হোসেন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X