চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চকরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর দুইটা দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা সাথে লড়ি গাড়ির সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার মোহাম্মদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশসূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি পেকুয়ার মগনামা হতে যাত্রী নিয়ে চকরিয়া স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে আসার পথে বিপরীতমুখী আসা লড়ি গাড়ীটি হঠাৎ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেল এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় সিএনসি গাড়িটি দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে দুই জন নিহত ও চারজন আহত হয়।

নিহতরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়ির চিকনঘোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে জেসমিন আক্তার (২০)।

আহতরা হলেন দুদু মিয়া (৬০), রাবেয়া বেগম (৫৫), শাহিনা আক্তার (৪৫) ও মো. আরিফ (২৪)। গুরুতর আহত দুদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

লরি ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১০

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১১

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

১২

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

১৩

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

১৪

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

১৫

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

১৬

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১৭

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১৮

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১৯

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

২০
X