কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে সাংবাদিক নিহতের ঘটনায় আটক ৪

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম। ছবি : সংগৃহীত
সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে তাদের আটক করা হয়।

জামালপুর পুলিশের সার্কেল এএসপি সুমন কান্তি দাস সংবাদমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন- গোলাম কিবরিয়া সুমন, মো. তোফাজ্জল, আয়নাল হক ও মো. কফিল উদ্দিন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানীর মৃত্যু হয়।

গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে হামলার শিকার হন তিনি।

উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে গোলাম রব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি। একইসঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন তিনি।

স্থানীয় সাংবাদিকরা জানান, গতকাল রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রাব্বানি নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X