জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের ছুটি নিয়ে ৫ মাস ধরে ইতালিতে ইউএনওর গাড়িচালক

আখলাকুর রহমান। ছবি : কালবেলা
আখলাকুর রহমান। ছবি : কালবেলা

তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থলে দীর্ঘ ৫ মাস ধরে অনুপস্থিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসের গাড়িচালক আখলাকুর রহমান। কর্মস্থলে না থাকায় শোকজ ও তার বেতনভাতা বন্ধ রয়েছে।

জানা গেছে, অনুমতি না নিয়ে ইতালিতে স্থায়ী বসবাসের জন্য পাড়ি জমিয়েছেন।

অভিযুক্ত আখলাকুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুল্জ ইউনিয়নের সুইয়ার গাঁও গ্রামের বাসিন্দা। ২০১২ সালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসে গাড়িচালক পদে চাকরি নেন তিনি।

এদিকে ছুটি না নেওয়ায় সশরীরে হাজির হয়ে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭ দিনের মধ্যে জবাব না দেওয়ায় তাকে শোকজ করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আখলাকুর রহমান তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে গোপনে ইতালি চলে যান। তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে নিখোঁজ থাকায় নির্বাহী কর্মকর্তা অফিসে কাজে বাহিরে যেতে পারছেন না। এতে ওই ইউএনও বিপাকে পড়েছেন।

জগন্নাথপুর নির্বাহী অফিসের সহকারী লিপটু দাস বলেন, অফিসে ছুটি না নিয়ে ইতালিতে রয়েছেন। আখলাকুর রহমানের বেতনভাতা বন্ধ। কর্মস্থলে তিনি আসেন না।

অভিযুক্তের প্রতিবেশী জানান, আখলাকুর রহমান কয়েক মাস আগে স্থায়ী বসবাসের জন্য ইতালি গেছেন। এখন তিনি ইতালিতে রয়েছেন।

এ ব্যাপারে জানতে গাড়িচালক আখলাকুরের মোবাইলে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ কালবেলাকে বলেন, শুনেছি সে ইতালিতে আছে। তাকে শোকজ করা হয়েছে। তার বেতনভাতা বন্ধ রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

১০

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১১

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

১২

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

১৩

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

১৪

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৫

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

১৬

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১৭

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১৮

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১৯

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

২০
X