আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাস্টারের ভুলে ভোগান্তি ট্রেন যাত্রীদের

প্ল্যাটফর্মে ট্রেন না দাঁড়ানোয় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা
প্ল্যাটফর্মে ট্রেন না দাঁড়ানোয় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মবিহীন রেললাইনে ট্রেনের যাত্রা বিরতি দেওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২নং লাইনে যাত্রাবিরতি দিলে এ ভোগান্তির ঘটনা ঘটে।

ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন এক যাত্রী। এ সময় ২নং লাইনে কোনো ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে এটিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন কেবিন মাস্টার মায়নুল হক।

জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনে ৩টি বিশাল প্ল্যাটফর্মে ১০টির বেশি রেললাইন রয়েছে। যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো বেশিরভাগ সময় ১নং প্ল্যাটফর্মেই বিরতি দেয়। মঙ্গলবার বিকেলে প্রচুর যাত্রী ট্রেনের জন্য ১নং প্ল্যাটফর্মে অপেক্ষারত ছিলেন। কিন্তু ট্রেনটি ২নং প্ল্যাটফর্মে প্রবেশ করে। এতে বিপাকে পড়েন শত শত ট্রেন যাত্রী। বিশেষ করে নারী, শিশুসহ বয়োবৃদ্ধরা বেশি সমস্যায় পড়েন।

এতে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আলী মাহমেদ নামে এক যাত্রী পড়ে গিয়ে আহত হন।

আহত যাত্রী আলী মাহমেদ বলেন, আমার দুই হাতে দুটি ব্যাগ ছিল। ট্রেনটি প্ল্যাটফর্মবিহীন লাইনে দেওয়ায় আমি অনেকটা দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাই। পড়ে ডান পায়ে ব্যথা পেয়েছি।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার (সিএসএম) মায়নুল হক কালবেলাকে বলেন, আমার অনিচ্ছাকৃত ভুলে ট্রেনটি ২নং লাইনে বিরতি দিয়েছি। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১০

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১১

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১২

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৩

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৪

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৫

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৬

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৭

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৮

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

২০
X