পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

জজ কোর্ট, পটুয়াখালী। ছবি : সংগৃহীত
জজ কোর্ট, পটুয়াখালী। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা মো. হাফিজুর রহমান (২৭), তোফায়েল সরদার (৩৯), মো. শামীম সরদার (৩৫), এলমাছ সরদার (৩৪), মো. সোহরাব সরদার (৪৭), মো. নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), মুসা সরদার (৩২), সামসু সরদার (৩৪), মাওলা সরদার (৩৯), ইউসুফ সরদার (৩৭), ফরিদ আহম্মেদ (৬১), জসিম সরদার (৪১), বাবলু (৪৫)।

অন্যরা হলেন, মো. ডালিম তালুকদার (৩১), মো. ফিরোজ সিকদার (৪৩), হাসান গাজী (৩২), সেকান্দার সরদার (৫৭), মো. জামাল (৩৫), শামীম হাওলাদার (২৮), জহিরুল ইসলাম বাবুল (৫২), মন্টু সরদার (৩৫), মো. দুলাল সরদার ওরফে ভয় (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে হামলা চালায় আসামিরা। ওই হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে মামলার চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাত বছরের বিচারিকপ্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

মামলার বাদী সাইদুর রহমান সোহেল বলেন, আমার বাবার হত্যার দীর্ঘদিন পর আমরা ন্যায়বিচার পেলাম। বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এখন আমার বাবার আত্মা শান্তি পাবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মো. ফরিদ হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত ২৩ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পায় না। রাষ্ট্রপক্ষ থেকে আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১০

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১১

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

১২

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১৩

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৪

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৫

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

১৬

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১৭

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১৮

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

১৯

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

২০
X