ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ব্যবসায়ী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের মানিকদীতে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মাদক মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক ডিবি কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে ভৈরবের মানিকদীর নতুন বাজারের দোকান থেকে তুলে নেওয়া হয়।

জানা গেছে, সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, কনস্টেবল ইসমাইলসহ ৭/৮ জনের একটি দল আমির হোসেনের মুদি দোকানে যায়। এসআই দেলোয়ার দোকানে জ্বালানি তেল আছে কিনা জানতে চায়। পরে কনস্টেবল ইসমাইলসহ আরও দুজন আমির হোসেনকে তাদের সঙ্গে যেতে বলে। আমির হোসেন যেতে না চাইলে তার বুকে শটগান ঠেকিয়ে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অটোরিকশা থেকে মাইক্রোতে তুলে নিয়ে কুলিয়ারচর ও ভৈরবের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে এসআই দেলোয়ার ও ইসমাইল মারধর করে এবং ১ হাজার পিচ ইয়াবা দিয়ে মামলায় চালান দিবে বলে ভয় দেখায়। পরে আমির হোসেনের নম্বর থেকে তার বাড়িতে ফোন করে তার আত্মীয় জামাল মিয়ার মাধ্যমে ১ লাখ ৯৩ হাজার টাকার দিয়ে মুক্তি পায়।

ব্যবসায়ী ভুক্তভোগী আমির হোসেন বলেন, দোকানে বসে দোকানদারি করছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির এসআই দেলোয়ার ও কনস্টেবল ইসমাইলসহ তিনজন এসে আমাকে বলে তাদের সঙ্গে যেতে হবে। আমি কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে বুকে শটগান ঠেকিয়ে জোর করে তুলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, তাদের গাড়িতে তুলে ৫ ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আমাকে মারধর করে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে আমাকে এক হাজার পিচ ইয়াবা দিয়ে মামলা দিবে বলে ভয় দেখায়। পরে ধার করে ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে ছাড়া পেয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার চাই।

ভুক্তভোগীর আত্মীয় জামাল মিয়া বলেন, ঘটনা সত্য। আমি নিজে এসআই দেলোয়ার ও কনস্টেবল ইসমাইলকে ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে আমির হোসেনকে ছাড়িয়ে এনেছি।

এ ব্যাপারে জানতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আজিজ আহমেদ বলেন, এ ঘটনায় পুলিশ সুপার তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী বলেন, এ ঘটনায় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১১

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১২

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৩

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৪

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৫

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৬

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৭

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৮

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৯

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

২০
X