খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় দোকান ও শোরুমে হামলার ঘটনায় আসামি তিন হাজার

খুলনা কেডিএ অ্যাভিনিউ সড়কের কেএফসি ভবনের গ্লাস ভাঙচুর করে জনতা। ছবি : কালবেলা
খুলনা কেডিএ অ্যাভিনিউ সড়কের কেএফসি ভবনের গ্লাস ভাঙচুর করে জনতা। ছবি : কালবেলা

খুলনায় কেএফসি, ডমিনোজ পিজ্জা, বাটা শোরুমে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। তিন মামলায় মোট আসামির সংখ্যা প্রায় তিন হাজার।

বুধবার (৯ এপ্রিল) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় মামলা তিনটি করেন তিন প্রতিষ্ঠানের ম্যানেজার।

তিনি বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ময়লাপোতার কেএফসির ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৭০০/৮০০ জন, ডমিনোজ পিজ্জার পক্ষে শামসুল আলম আর একটি মামলায় ৭০০/৮০০ জন এবং শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ১২/১৩শ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে কেডিএ অ্যাভিনিউ সড়কের কেএফসি ও ডমিনোজ পিজ্জা এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শোরুমে হামলা ও লুটপাট করে বিক্ষুব্ধরা। এ সময় কেএফসি ভবনের গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। এ ছাড়া বাটার শোরুম থেকে জুতা লুটপাট করা হয়।

এ ঘটনায় পরেরদিন পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান কেএমপির মিডিয়া সেলের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১০

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১১

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৪

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৭

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৮

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

২০
X