বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রোগী আমাদের খুঁজবে না, আমরা খুঁজব রক্ত কার লাগবে’

‘আমাদের স্বপ্ন রক্ত দান সেবা’ সংগঠনের উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘আমাদের স্বপ্ন রক্ত দান সেবা’ সংগঠনের উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা

রোগী আমাদের খুঁজবে না বরং আমরা খুঁজে বের করব কার রক্ত লাগবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী আদীব। তিনি বলেন, মানবতার সেবা করার অন্যতম বড় মাধ্যম হলো রক্তদান। একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে—এটি একটি মহান কাজ। সাদকাতুল জারিয়া হিসেবে গণ্য হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানিশকৈল উপজেলা কার্যালয়ে ‘আমাদের স্বপ্ন রক্ত দান সেবা’ সংগঠনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আদীব বলেন, আজ যে রক্তদানকারী সংগঠনের উদ্বোধন হলো, তাদের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আমি আশাবাদী, এই সংগঠন ভবিষ্যতে আরও বড় পরিসরে রক্তদান কার্যক্রম পরিচালনা করবে এবং তরুণ সমাজকে মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, আমাদের এই সমাজে এখনো অনেক মুমূর্ষু রোগী রক্তের অভাবে মারা যান। বিশেষত মফস্বলের একজন শ্রমিক, একজন কৃষক এক ব্যাগ রক্তের জন্য বহু হেনস্তা ও পেরেশানির শিকার হন। আমাদের সংগঠনের কাজ হবে রোগী আমাদের খুঁজবে না বরং আমরা খুঁজে বের করব কার রক্ত লাগবে।

তিনি আরও বলেন, ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, ফ্রি হেলথ ক্যম্পেইন, রক্ত ভাণ্ডার গঠনসহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন তিনি। রক্তদান সেবার নামে একটা অসাধু চক্র নানান হীন কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে দুঃখ প্রকাশ ও তাদের সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. মতিউর রহমান, রানিশংকৈল উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মোকাররম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- রানিশংকৈল উপজেলা জামায়াতের পৌর আমির মো. আ. মতিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম, রানিশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১০

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১১

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১২

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৩

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৪

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৫

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৬

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৭

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২০
X