কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডমিট কার্ড না আসায় স্কুল ঘেরাও, পালালেন শিক্ষকরা

কক্সবাজারের উখিয়ায় এডমিট কার্ড না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় এডমিট কার্ড না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সঙ্গে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়েছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও কামরুল হোসেন বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।

এ বিষয়ে জানতে উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মো. ইউনুসের মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

১০

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১১

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১২

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৩

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৪

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৫

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৬

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৭

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৮

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

২০
X