শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লালগালিচা দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
সিলেটে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

সিলেটে থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এই ঘটনাটি ঘটেছে।

ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি তোমরা শুনো না।’

থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন যে, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কি-না এ প্রশ্নে তিনি বলেন,‘ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X