বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নকল সরবরাহের দায়ে শিক্ষককে কারাদণ্ড

ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্র। ছবি : কালবেলা
ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্র। ছবি : কালবেলা

চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষায় এক মাদ্রাসা কেন্দ্রে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সুপার ইকবাল হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক মো. ইউনুস হল পর্যবেক্ষক। তিনি ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

কেন্দ্র সুপার ইকবাল হোসেন কালবেলাকে জানান, বৃহস্পতিবার কুরআন তাজবিদ বিষয়ের পরীক্ষা চলাকালে মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. ইউনুস শিক্ষার্থী হাফিজুর রহমানকে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। ফেনী বিরিঞ্চি সুফিয়া নুরীয়া মাদ্রাসার ছাত্র। এ সময় ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা হল পরিদর্শনকালে বিষয়টি দেখেন। তাৎক্ষণিক কোর্ট বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড ও পরীক্ষার্থীকে ওই বিষয়ের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা কালবেলাকে জানান, আমি হল পর্যবেক্ষণকালে দেখি ওই শিক্ষক খাতায় লিখে পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করছেন। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে অপরাধের দায়ে ওই শিক্ষকের দুই বছর কারাদণ্ড ও পরীক্ষা থেকে অব্যাহতি এবং পরীক্ষার্থীকে ওই পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X