নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুই কিশোরের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নিহত জুনায়েদ হাসানের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি : সংগৃহীত
নিহত জুনায়েদ হাসানের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি : সংগৃহীত

নরসিংদী শহরে জুনায়েদ হাসান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় মাসুম মোল্লা নামে আরও একজন আহত হয়েছেন। হতাহতরা নাগরিয়াকান্দী এলাকার বাসিন্দা।

বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের বিনোদন এলাকা নাগরিয়াকান্দীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নাগরিয়াকান্দী এলাকার একটি মাঠে স্থানীয় মাসুম ও হায়দার নামে দুজনের দুই কিশোর ছেলে খেলতে গিয়ে ঝগড়া ও হাতাহাতিতে জড়ায়। এ নিয়ে মাসুম ও হায়দার ঘটনাস্থলে যান এবং নিজেরাও বিবাদে জড়ান। মাসুমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হায়দার। রক্তাক্ত অবস্থায় মাসুমকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে শহরের কাউরিয়া ঈদগাহ এলাকায় হায়দারের লোকজন ফের মাসুমের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। তখন স্থানীয়রা হামলাকারীদের মধ্যে জুনায়েদকে আটক করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুজনকেই বুধবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। একজনের শরীর ও অন্য জনের মাথায় কোপানো হয়। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার হয়।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১০

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১১

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১২

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৩

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৫

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৬

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৭

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৮

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৯

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

২০
X