সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা মুসলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা মুসলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবি করা চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালি এলাকায় এ ঘটনা ঘটে। মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বিষয়টি কালবেলায় নিশ্চিত করেন।

নিহত মুসলিম উদ্দিন ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মুসলিম উদ্দিন গুপ্তাখালী এলাকার সমুদ্র উপকূলে কোস্টাল নামক একটি প্রতিষ্ঠানের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। স্থানীয় কিছু চাঁদাবাজ প্রতিদিন তার কাছে মোটা অঙকের চাঁদা দাবি করত। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানে প্রাইভেটকারে করে যাওয়ার সময় গাড়ি গতিরোধ করে। পরে তাকে কার থেকে নামিয়ে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে মুসলিম উদ্দিন এর চাচাতো ভাই মিনহাজ উদ্দিন বলেন, আমার ভাই কোস্টালের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন। কিন্তু স্থানীয় কিছু চাঁদাবাজ মোটা অঙ্কের চাঁদা চাইতো আমার ভাইয়ের কাছে। কিন্তু চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের ধারালোর ছুরির আঘাতে জীবন দিতে হলো। দুর্বৃত্তদের ছুরির আঘাতে আমার ভাইয়ের শরীরের উপরের অংশ জর্জরিত হয়ে যায়।

মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, নিহতের বিষয়ে জানি না। কিন্তু একজনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। এই ব্যাপারে আযইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X