বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শফি উদ্দিন। ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শফি উদ্দিন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শফি উদ্দিন (৩৬) নামে বগুড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শফি উদ্দিন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে তেলবাহী লড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সৌদি সময় রাত ৩টার দিকে জেদ্দার আল-বালাদ শহর এলাকায় তেলবাহী লড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার কবলে পড়েন শফি উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বড় ভাই শফিকুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। প্রায় ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ভাই সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি তেলবাহী লরি চালাতেন। এক বছর আগে দেশে এসেছিলেন। এখন তার লাশ আসবে। এই কষ্ট কীভাবে সহ্য করব!’

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলেন, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলেন, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলেন। তার অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X