লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০১:১৭ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন এ এম আবদুল্লাহ

শুক্রবার বিকাল ৫টার দিকে প্রকৌশলী এ এম আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতারা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান। ছবি : কালবেলা
শুক্রবার বিকাল ৫টার দিকে প্রকৌশলী এ এম আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতারা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লে. কমান্ডার (অব.) ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ এম আবদুল্লাহ।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে প্রকৌশলী এ এম আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতারা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান। এ সময় তিনি নিহতের মা দেনতারা বিশ্বাস, সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, ছেলে সুদেব বিশ্বাসসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস উপস্থিত নেতাদের কাছে আকুতি জানিয়ে বলেন, মূল হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, যে কোনো হত্যাকাণ্ড দুঃখজনক। সুফলের হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যে কোনো পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি। এ সময় নিহতের ছেলে সুদেব বিশ্বাসের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, পূজা উদযাপন পরিষদের লোহাগড়া শাখার সাবেক সহসভাপতি গৌতম দেওয়ান, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X