জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ৩৫ টাকার পেঁয়াজ এক সপ্তাহেই ৫০

জয়পুরহাট শহরের নতুনহাটে বিক্রির জন্য তোলা পেঁয়াজ। ছবি : কালবেলা
জয়পুরহাট শহরের নতুনহাটে বিক্রির জন্য তোলা পেঁয়াজ। ছবি : কালবেলা

জয়পুরহাটের হাট-বাজারগুলোতে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা থেকে ১৫ টাকা। গত ১০ দিন আগেও যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ টাকা থেকে ৩৫ টাকা, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০-৫২ টাকা দরে। পেঁয়াজসহ সবজির দাম বাড়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কষ্টে পড়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জয়পুরহাট শহরের নতুনহাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, করলা ৬০ টাকা থেকে ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, চালকুমড়া ছোট বড় আকার ভেদে ৫০-৬০ টাকা, তরকারি কলা প্রতি হালি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, মিষ্টি লাউ প্রতি কেজি ২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

আর পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫২ টাকা ও রসুন ১২০ টাকা দরে। ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা বলছেন, গত রমজান মাসেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে।

পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহেদ আলী কালবেলাকে জানান, পাবনা, ফরিদপুর জেলার বিভিন্ন হাট বাজারে গত এক সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বেড়েছে। তারা কৃষকের কাছ থেকে বেশি দামে কিনে জয়পুরহাটে নিয়ে এসে সামান্য লাভে বিক্রি করছেন।

তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে অনেক অবস্থা সম্পূর্ণ মানুষ আরও দাম বাড়ার আশঙ্কায় বেশি বেশি পেঁয়াজ কিনছেন। তার ধারণা এ দাম থাকবে না। দাম কমে যেতে পারে।

এদিকে আলুর প্রকার ভেদে প্রতি মন আলু ৩০০-৪০০ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে বলে জানালেন হাটে আলু বিক্রি করতে আসা সদর উপজেলার পাইকরতলী গ্রামের কৃষক আয়েন উদ্দীন।

কৃষক আফজাল হোসেন জানান, জয়পুরহাটের কৃষকরা গুটি পেঁয়াজ চাষ করে লোকসানে পড়েছিলেন কয়েক মাস আগে। তারা ১৪ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বীজ কিনে পেঁয়াজ চাষ করে বিপুল অঙ্কের লোকসানে পড়েন। তিনদিন আগে সেই পেঁয়াজ ৬০০-৭০০ টাকা মনে বিক্রি করে লোকসান গোনেন।

নতুনহাটের খুচরা সবজি বিক্রেতা আনোয়ার হোসেন ও বাবু মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে সবজি কেজি প্রতি ১০-১৫ টাকা বেড়েছে। হঠাৎ বাজার চড়া।

বড়তাজপুর গ্রামের রিকশাচালক সিদ্দিক হোসেন বলেন, বেশ কয়েকদিন থেকে পেঁয়াজসহ সবজির দাম বেশি। বাজার করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

জয়পুরহাট জেলা বিপণন কর্মকর্তা (মার্কেটিং) মো. মেহেদী হাসান বলেন, পেঁয়াজের মোকামগুলোতে কৃষক পর্যায়ে দাম বেড়েছে। তারপরও ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে জন্য তারা বাজার মনিটরিং করছেন।

জয়পুরহাট শহরের নতুনহাটে বিক্রির জন্য তোলা হয়েছে পেঁয়াজ। ছবি : কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X