সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মাস্ক-হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আসিফ ইমাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ নানা ধরনের স্লোগান বলতে শোনা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল আসিফ ইমাম বলেন, সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, তবে অস্পষ্ট হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X