সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০১ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত জনগণকে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে’

সিলেটে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা। ছবি : কালবেলা
সিলেটে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী জনগণকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম।

তিনি বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বসবাসযোগ্য দেশ করতে হলে একদল সৎ, দক্ষ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপসহীন, যে সমাজে জনগণ হবেন চরিত্রবান ও সমাজ হবে ইনসাফপূর্ণ। যে সমাজে সন্তানরা পিতা-মাতাকে শ্রদ্ধা করবে, পিতা-মাতা সন্তানদের প্রতি স্নেহশীল হবে। শিক্ষক-ছাত্রের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, আমরা এমন একটি মূল্যবোধসম্পন্ন জাতি গঠন করতে চাই যে জাতি হবে চারিত্রিক ও নৈতিক গুণাবলি সম্পন্ন। কিন্তু ফ্যাসিবাদী সরকার আমাদের চরিত্র ও মূল্যবোধ ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়ে শিক্ষার্থীদের আগডুম-বাগডুম শিখিয়েছে। আদর্শের ভিত্তিতে একটি গণমুখী শিক্ষা জাতিকে উপহার দিতে চাই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণকে এক আদর্শবাদী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে। যেখানে ছাত্র-জনতার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন থাকবে। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি, যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ ও ঘুষের অস্তিত্ব থাকবে না।

৩৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে দাওয়াতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শাহপরান থানা পশ্চিম জামায়াতের আমির শাহেদ আলী, সহকারী সেক্রেটারি ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ৩৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X