রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ

রাজশাহীতে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিং করায় অভিযুক্ত চার যুবক। ছবি : কালবেলা
রাজশাহীতে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিং করায় অভিযুক্ত চার যুবক। ছবি : কালবেলা

রাজশাহীতে প্রকাশ্যে গানের তালে তালে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিং করার অভিযোগে চার যুবকের সন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মহানগর পুলিশের একাধিক ইউনিট।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলের পর থেকে প্রকাশ্যে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ।

এরপর পরই নানান শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গ্রেপ্তারের দাবি তোলেন।

সুমাইয়ার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শুধুমাত্র এদের জন্য সিএন্ডবিতে একা যেতে ইচ্ছা করে না। ইভেন বন্ধুর সঙ্গেও না। এক প্রকার যাওয়া বন্ধই করে দিয়েছি। এ রাস্তায় কি যে আন ইজি ফিল হয়!’

ফারহানা আফরিন লোপা নামে একজন লিখেছেন, ‘এখন সিঅ্যান্ডবিতে যেতেও ভয় লাগে, এতই বাড়ছে বখাটের অত্যাচার, এদের আইনের আওতায় আনা উচিত।’

এমন শত শত কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে নানা শ্রেণির-পেশার মানুষ। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় না নেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবনতি ঘটছে। এ জন্য তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের নিজস্ব পেজ থেকে চার যুবকের সন্ধানে একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে তাদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। যারা তাদের সন্ধান দিবেন তাদের নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে বখাটেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X