পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ফেসবুক লাইভে কথা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ফেসবুক লাইভে কথা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

হঠাৎ ফেসবুক লাইভ করে ক্ষোভ ঝেড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। এ সময় তিনি বলেছেন, ‘বড় বড় আওয়ামী লীগ নেতারা এখনো নিজ বাড়িতে ঘুমাচ্ছেন, আর আমরা বাড়ি ছাড়া। তারা পয়সা দিতে পারে দেইখা কি পটুয়াখালী থাকতে পারে?’

বুধবার (২৩ এপ্রিল) ফেসবুকে লাইভ করে তিনি এসব কথা বলেন। তবে শুক্রবার (২৫ এপ্রিল) তার এ লাইভটি আলোচনায় আসে।

গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল।

তিনি ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে ৭ মিনিট ৪৯ সেকেন্ডের লাইভে ক্ষোভ প্রকাশ করে বলেন, পটুয়াখালীর অন্য দলের লোকজন কেন বড় কোনো নেতাদের মারে না, বা তাদের বাসা-বাড়িতে কেন হামলা করে না? সবসময় কেন ছাত্রলীগের ওপর হামলা হবে? আমাদের মতো লোকজনের ওপরে হামলা করবে, আমাদের বাসা-বাড়িতে হামলা করবে কেন? আমরা তো আওয়ামী লীগ থেকে একটা টাকাও ইনকাম করিনি। বরং নিজেদের টাকা খরচ করে মিছিল-মিটিং করেছি। ছাত্রলীগের যারা ছিল তারা কেউ ইনকাম করতে পারে নাই একমাত্র মূল প্রেসিডেন্ট-সেক্রেটারি ছাড়া। যারা আমাদের মতো নেতা আছে বা আমাদের থেকে ছোট আছে তাদের তো ছাত্রলীগ থেকে ২ পয়সার বেনিফিট হয়নি।

তিনি বলেন, যারা বাসস্ট্যান্ড থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা এলজিইডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা পিডব্লিউডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, কে কয়টা কাজ পাইছে তাদের হয়রানি করেন, তাদের বাসায় হামলা করেন, তাদের থেকে টাকা নেন। তাদের মারেন। বাচ্চাদের ওপরে হামলা করতে হবে কেন? আমাদের ওপরে হামলা করতে হবে কেন? বড় বড় নেতারা শহরে রয়েছে, বাসায় ঘুমাচ্ছে, আর আমরা বাসা-বাড়ি ছাড়া।

নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা আরও বলেন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের সভাপতি-সেক্রেটারিসহ অনেক বড় নেতাদের বাসায় কোনো হামলা হয়নি। আর আমরা বাসা-বাড়ি ছাড়া। ৫ আগস্টের আগে আমরা ছাত্রদলের কোনো নেতাকর্মীদের কোনো ধরনের ক্ষতি করিনি।

নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদলের এসব অভিযোগের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X