কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯

যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী ও র‌্যাব। ছবি : কালবেলা
যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী ও র‌্যাব। ছবি : কালবেলা

কুমিল্লায় যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী ও র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

রোববার (২৭ এপ্রিল) সকালে কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা ৯ জন হলেন- মো. রুবেল (৩৫) হুমায়ুন কবির (৪৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) ও মো. রফিউল আলম শাফি (২০)।

উদ্ধার করা অস্ত্রগুলো হলো একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, চার রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, আট রাউন্ড রিভলবারের গুলি, ছুরি ও কুড়াল। এ ছাড়া ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশি মদও উদ্ধার করা হয়। আলামত হিসেবে আরও উদ্ধার করা হয়েছে ল্যাপটপ ও বেশ কিছু মোবাইল ফোন ও স্বর্ণের চেইন।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে নামে। পরে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক আসামিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনিপ্রক্রিয়া শুরু হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারও মাথাচড়া দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে শনিবার রাতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানটি আজ রোববার ভোর পর্যন্ত চলে। অভিযানে সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে প্রথমে আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন।

তিনি আরও বলেন, অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলবার, আট রাউন্ড রিভলভারের গুলি এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। আটকদের তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। এ ছাড়া অভিযানের সময় হুমায়ূন কবির নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে শহরের রানীর দীঘিপাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়ায় শোডাউন করে ও ককটেল ফাটায় কিশোর গ্যাং। এতে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১০

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১১

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১২

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৩

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৪

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৫

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৬

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৮

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৯

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

২০
X