সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন জিহাদ সরদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তর মোড় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক জিহাদ সরদার (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় কয়েকজন জেলে একটি লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।

স্থানীয়রা বলেন, জিহাদ সরদার বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসে। এদিন মধ্যরাত থেকে নিখোঁজ হন তিনি। রোববার সকাল ৭টার দিকে অন্তরমোর রাস্তার মাথায় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে স্থানীয় লোকজন মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। আশপাশের লোকজন মরদেহ দেখে দেখতে পেয়ে প্রাথমিকভাবে শনাক্ত করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করে মৃতদেহ তাদের বলে দাবি করেন।

পরে দৌলতদিয়া নৌপুলিশ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নৌপুলিশ খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X