সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে স্ত্রীর মরদেহ, সন্তানকে নিয়ে পালালেন স্বামী

কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী। এ সময় সঙ্গে থাকা শিশুসন্তানকেও নিয়ে যান ‍বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শোভা আক্তার সাদিয়া (২৫) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে। এ ঘটনায় পলাতক আকবর হোসেন শান্ত (২৯) একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের ছেলে ও উখিয়ায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে স্ত্রী সাদিয়াকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যাসন্তানসহ চলে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।

নিহত সাদিয়ার বাবা শফিক জানান, ২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে বিয়ে করেন। আত্মীয় হওয়ায় সম্পর্ক পরবর্তীতে মেনে নিলেও সাম্প্রতিক সময়ে পরকীয়ায় লিপ্ত হয়ে আকবর সাদিয়াকে নির্যাতন করত বলে উল্লেখ করেন তিনি।

শফিকের দাবি, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে ও আকবর গত এক সপ্তাহ ধরে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।

নাথেরপেটুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আকবর এলাকায় উগ্রপ্রকৃতির লোক হিসেবে পরিচিত, পরকীয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাকে আইনের আওতায় আনার দাবি করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১০

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১১

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১২

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৩

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৫

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৬

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৭

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৮

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৯

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

২০
X